বগুড়ায় বার্মিজ চাকুসহ দুই যুবক গ্রেপ্তার - Tech Bazar

Breaking

Banner

Sunday, September 3, 2023

বগুড়ায় বার্মিজ চাকুসহ দুই যুবক গ্রেপ্তার

 



বগুড়ায় বার্মিজ চাকুসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌর পার্কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শহরের সূত্রাপুর এলাকার মাহমুদ হাসান এবং একই এলাকার জিহাদ শেখ। এ সময় তাদের তল্লাশি করে দুইটি বার্মিজ চাকু পাওয়া যায় বলে জানিয়েছেন বগুড়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক খোরশেদ আলম। 

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার দুই যুবক পার্কে আসা প্রেমিক যুগলদের চাকু দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment